২৫ ফেব্রুয়ারি , ২০২৩ ০২:০৭
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ছিনতাইয়ের শিকার হয়েছেন।
রাজধানীতে গাড়ি থেকে তার মোবাইল খোয়া যায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন।
শুক্রবার ভোর ৩টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ফোন ছিনতাইয়ের তথ্য জানান।
ফেসবুকে তিনি লেখেন, “মোবাইলটা উত্তরা থেকে গাড়ির জানালা দিয়ে টান দিয়ে নিয়ে গেছে আমার। আমার… নাম্বারের কল কিংবা হোয়াটস অ্যাপ থেকে আপাতত মেসেজ কিংবা কল পেলে রেসপন্স কইরেন না প্লিজ।”
উল্লেখ্য, ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন সিদ্দিকী নাজমুল আলম। ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালে নানা সময়ে নানা কারণে আলোচিত হন তিনি।
এক পর্যায়ে ২০১৯ সালে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। ২০২১ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যে ‘ওপেন হার্ট সার্জারি’ করার আগে ফেসবুকে পোস্ট দিয়ে ‘আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিতে’ সবাইকে অনুরোধ জানিয়েছিলেন তিনি।
আপনার মন্তব্য