সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০২৩ ০০:৫৬

আর্জেন্টিনা ভ্রমণে ভিসা লাগবে না যাদের

৪৫ বছর পর সোমবার বিকেলে রাজধানীর বনানীতে পুনরায় চালু হয়েছে আর্জেন্টিনার দূতাবাস। দূতাবাসের উদ্বোধনের সময় লাতিন আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো বলেছেন, পুনরায় দূতাবাসের উদ্বোধন শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কই নয়, দুই দেশের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপর্ণ সম্পর্ক আরও জোরালো হবে।

দূতাবাস উদ্বোধনের সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর পাশে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

দূতাবাস উদ্বোধনের পর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ বিষয়ে চুক্তি সই হয়।

এছাড়া দুই দেশের মধ্যে আরও তিনটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এর আওতায় ফুটবলাররা আর্জেন্টিনায় গিয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ চলবে।

দূতাবাস স্থাপনের পর জানা যাচ্ছে আর্জেন্টিনায় ভিসা ছাড়াও যাওয়ার সুযোগ আছে বাংলাদেশিদের। তবে সেটা বাংলাদেশি কূটনৈতিক-অফিসিয়াল পাসপোর্টধারীদের, এই শ্রেণির পাসপোর্টধারীদের আর্জেন্টিনা যেতে কোনো ভিসা লাগবে না।

আপনার মন্তব্য

আলোচিত