সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০২৩ ১২:২০

তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (১ মার্চ) এমন পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। আগামী তিনদিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মন্তব্য

আলোচিত