সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০২৩ ১১:৩৯

মধ্যরাতে ক্যাম্পের মধ্যে রোহিঙ্গা নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় নূর হাবিব ওরফে ওয়াক্কাস (৪৫) নামের এক রোহিঙ্গা নেতাকে মধ্যরাতে ঘর থেকে ডেকে নিয়ে ক্যাম্পের মধ্যেই গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) মধ্যরাতে কক্সবাজারের উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত নূর হাবিব ৯ নম্বর ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন।

রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার রাতে ৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল রোহিঙ্গা নেতা নূর হাবিবকে ব্লক-সি-৩ এর মৌলভী ইয়াসিন শেডের সামনে গুলি করে। এরপর তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত