০৪ এপ্রিল, ২০২৩ ১৪:০৪
পানির অভাব, বাতাস ও উৎসুক জনতা এই তিন কারণে বঙ্গবাজারের আগুন নেভাতে দেরি হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রবেশ গেটে ব্রিফিংয়ে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইন উদ্দিন।
তিনি বলেন, ‘পানির অভাব, বাতাস ও উৎসুক জনতা এই তিন কারণে বঙ্গবাজারের আগুন নেভাতে দেরি হয়েছে। ২০১৯ সালে এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করি আমরা। এর পরে ১০ বার নোটিস দেয়া হয়েছে। তারা আমলে নেয় নাই।’
আপনার মন্তব্য