সিলেটটুডে ডেস্ক

২১ মে, ২০২৩ ১২:১৬

জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

ছবি: ইউএনবি

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে।

হজযাত্রী বহনকারী ফ্লাইটটি রোববার (২১ মে) স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় জেদ্দার কিং আবুদল আজিজ বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইটে হজ করতে যাওয়া যাত্রীর সংখ্যা ছিল ৪১৫ জন।

এর আগে, ফ্লাইটটি বাংলাদেশ সময় ভোর রাত ৩টা ৩৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।

তার আগে, রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট-২০২৩-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাব-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মন্তব্য

আলোচিত