২৭ আগস্ট, ২০২৩ ২১:৫৭
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়ার ২১ দিনের মধ্যেই সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী নিয়োগ বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
অল্প সময়ের ব্যবধানে সাগর হোসেনের নিয়োগ বাতিল করার বিষয়ে প্রজ্ঞাপনে পৃথকভাবে আর কিছু বলা হয়নি। জনপ্রশাসন সশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরণের নিয়োগের সময় জারি করা প্রজ্ঞাপনে আগেই সংশ্লিষ্টজনের অভিপ্রায় বা সংশ্লিষ্ট পদে অধিষ্ঠিত থাকা সাপেক্ষে সময়ের কথা উল্লেখ করা থাকে। সেভাবেই তার নিয়োগ বাতিল করা হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়।
রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পাওয়ার ২২ দিনের মাথায় সাগরের নিয়োগ বাতিল হলো। তবে কেন তার নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
গত ৬ অগাস্ট সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হককে নিজের এপিএস পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য সাগর হোসেন পেশায় সাংবাদিক।
আপনার মন্তব্য