সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৪ ১৩:৫৯

২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন, ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ও ৯টি পৌরসভারসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

ইসি সচিব জাহাংগীর আলম জানান, এই ২৩৩টি নির্বাচনের মধ্যে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি।

তিনি জানান, রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতা আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২৩ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ করা হবে ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আপনার মন্তব্য

আলোচিত