অনলাইন প্রতিবেদক

১০ মে, ২০১৬ ১০:৫৬

পানামা পেপার্সে আ. লীগ নেতা সহ অর্ধশতাধিক বাংলাদেশির নাম

বহুল আলোচিত পানামা পেপার্স ফাঁসকারী দি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজ)-এর তালিকায় এসেছে অর্ধ শতাধিক বাংলাদেশির নাম।

অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে কর্তৃক প্রকাশিত ওই তালিকায় ২১টি অঞ্চলের দুই লাখের বেশি কোম্পানি ও ব্যক্তির নাম রয়েছে। যাদের নাম এসেছে, তারা আইন ভেঙে সম্পদ গড়েছেন- এমনটা বলছে না আইসিআইজে। তবে অর্থ পাচার করতে কিংবা কর ফাঁকি দিতে আইনের ফাঁক-ফোঁকর খুঁজেছেন এদের অনেকেই।

যে কোম্পানিগুলোর নাম এসেছে, সেগুলোর ২ লাখ ১৯৭৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কোনো না কোনো সময় মোস্যাক ফনসেকার গ্রাহক ছিলেন।

বাকি ১ লাখের বেশি কোম্পানি ফনসেকার মতোই সেবাদাতা অন্য দুটি প্রতিষ্ঠানের গ্রাহক।

আরও পড়ুন : অনলাইনে পানামা পেপার্সের তথ্য

সোমবার আইসিআইজের প্রকাশ করা ডেটা বেইসে বাংলাদেশিদের তালিকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাফরউল্যাহ ও নীলুফারের নাম দেখা গেছে।

জাফরউল্যাহ ও নীলুফারকে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে নিবন্ধিত পাথফাইন্ডার ফিন্যান্স এবং হ্যানসিটিক লিমিটেডের পরিচালক বা অংশীদার হিসেবে দেখানো হয়েছে।  

এই তথ্যভাণ্ডারে নাম রয়েছে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরীর, যিনি আগে গ্রামীণফোনেও কাজ করেছেন।

তালিকায় রয়েছে আইজিডাব্লিউ অপারেটর সেল টেলিকমের কফিল এইচ এস মুয়ীদ, এক্সেসটেলের মালিক জাইন ওমর, কিউবির অংশীদার আফজালুর রহমান, টেকনোমিডিয়ার মালিক সরকার জীবন কুমারের নাম।

বাংলাট্রাকের মালিক আমিনুল হক, তার ছেলে নাজিম আসাদুল হক ও তারিক একরামুল হকের নামও এসেছে।

বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সম্বন্ধী ও সিটিসেলের সাবেক চেয়ারম্যান আজমাত মঈনও এর মধ্যে রয়েছেন।

আব্দুল মোনেম গ্রুপের এ এস এম মহিউদ্দিন মোনেম এবং আসমা মোনেমের নামও রয়েছে এই তালিকায়।

তথ্য ভাণ্ডারে থাকা এদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নাম রয়েছে দিলীপ কুমার মোদি, মল্লিক সুধীর, কাজী রায়হান জাফর,  মো. ইউসুফ রায়হান রেজা, মাহতাবউদ্দিন চৌধুরী, বেনজির আহমেদ, ইসরাক আহমেদের।

নোভেরা চৌধুরী, সৈয়দা সামিনা মির্জা, উম্মে রুবানা, বিলকিস ফাতিমা, সালমা হক এই নারীদের নাম রয়েছে তালিকায়।

এছাড়াও ফরহাদ গনি মোহাম্মদ,  মো. আবুল বাশার,  নিজাম এম সেলিম, মোহাম্মদ মোকসেদুল ইসলাম, মো. মোতাজ্জারুল ইসলাম, মো. মোতাজ্জারুল ইসলাম, মো. সেলিমুজ্জামান, সৈয়দ সেরাজুল হক, এফ এম জুবাইদুল হক এই নামগুলো এসেছে।

তথ্য ভাণ্ডারে রয়েছে ক্যাপ্টেন এম এম জাউল, মোহাম্মদ শহীদ মাসুদ, খাজা শাহাদত উল্লাহ, মোহাম্মদ ফয়সাল করিম খান, মোহাম্মদ শহীদ মাসুদ, জুলফিকার হায়দার, মির্জা এম ইয়াহিয়া, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, এফ এম জুবাইদুল হক, এ এফ এম রহমাতুল বারী, খাজা শাহাদাত উল্লাহ এই নামগুলোও।

উল্লেখ্য, গত মাসে পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার বিপুল সংখ্যক নথি ফাঁস হয়। এরপর বিশ্বজুড়ে তা তুমুল আলোচনার জন্ম দেয়। বিশ্বের বড় বড় রাজনৈতিক নেতা, চিত্র তারকা, খেলোয়াড়সহ অনেক খ্যাতিমানদের নাম এ তালিকায় ছিল।

সে সময় পানামা কেলেঙ্কারীর জের ধরে পদত্যাগ করেছিলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন।

আপনার মন্তব্য

আলোচিত