২৫ জুলাই, ২০১৬ ১৬:০০
কুরআন ও হাদিসের আলোকে জুমার নামাজের খুৎবার বাইরে গিয়ে সরকার কতৃর্ক নির্ধারণ করে দেওয়া খুৎবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল উল্লেখ করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
সোমবার হাইকোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু ডাকযোগে এ নোটিশ পাঠান।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাতদিনের মধ্যে নোটিশের জবাব না দিলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওই আইনজীবী।
উল্লেখ্য, ধর্মের নামে জঙ্গিবাদ প্রতিরোধে সারাদেশের মসজিদগুলোতে জুমার দিন ইসলামিক ফাউন্ডেশনের ঠিক করে দেয়া খুৎবা পাঠ করা হচ্ছে। খুৎবায় ইসলাম প্রচারের নামে মানুষ হত্যার মতো জঘন্যতম কাজ করতে নিষেধ করা হয়। এছাড়াও ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই বলেও উল্লেখ করা হয়েছে।
আপনার মন্তব্য