সিলেটটুডে ডেস্ক

২৭ জুলাই, ২০১৬ ১২:৩১

কল্যাণপুরে নিহত ৩ জঙ্গির আসল পরিচয় মিলেছে

রাজধানীর জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে ৩ জনের আসল পরিচয় পাওয়া গেছে।

এরমধ্যে একজন  সাব্বিরুল হক  চট্টগ্রামের জামায়াতে ইসলামির অর্থায়নে পরিচালিত্ন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র। সাব্বির আগে ইসলামি ছাত্র শিবিরের রাজনীতির সাথেও জড়িত ছিল বলে তার বাবা জানিয়েছেন।

অপর জঙ্গির নাম মাইজুদ্দিন যুবায়ের। সে নোয়াখালী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র।

আর সেজাদ রঊফ অর্ক নামের আরেকজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।


সোমবার(২৫ জুলাই)  দিবাগত রাত থেকেই এই অভিযানের খবর পাওয়া যায় তবে পুলিশ জানিয়েছে  মঙ্গলবার ভোরে এই অভিযান চালায়  পুলিশ-র‍্যাব-ডিবি-সোয়াটের যৌথ দল। এতে নিহত হয়  ৯ জঙ্গি । তাদের আস্তানা থেকে আইএসের কালো পাতাকা, অসংখ্য জিহাদী বই দেশি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। আহত অবস্থায় আটক করা হয় রাকিবুল হাসান রিগ্যান নামের অপর এক জঙ্গি সদস্যকে।

আপনার মন্তব্য

আলোচিত