সিলেটটুডে ডেস্ক

২৭ জুলাই, ২০১৬ ১২:৩৫

খিলগাঁওয়ে ৫ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা, নিহত ১

রাজধানীর খিলগাঁওয়ে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের পাঁচ নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন বাকি চারজন।

নিহত নিরাপত্তাকর্মীর নাম ছাত্তার (৪৫)। তার বাবার নাম আক্কেল আলী। নিহতের বাড়ি চাঁদপুর বলে জানা গেছে।

গুরুতর আহত ইকবালকে (৪২) ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত মোস্তফা, আলমগীর ও কামাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার দিবাগত রাতে খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড়ে এ ঘটনা ঘটেছে।

খিলগাঁও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলমগীর বলেছেন, ‘সন্ত্রাসীরা ভোররাতে আমিন মোহাম্মাদ ফাউন্ডেশনের পাঁচ নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম করেছে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যদের ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।’

আহতদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাত ২টার দিকে বালি উত্তোলনকে কেন্দ্র করে ঠিকাদারের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই ছাত্তারের মৃত্যু হয়। তবে ওই ঠিকাদারের নাম জানাতে পারেননি আহতরা।

আপনার মন্তব্য

আলোচিত