২৭ আগস্ট, ২০১৬ ১১:৫৯
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৫ জনকে আটক করেছে র্যাব-২। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে সিএনজিচালিত ৪টি অটোরিকশা ও একটি প্রাইভেট কার।
র্যাব জানিয়েছে, আটক ৫ জন আন্তজেলা ডাকাতদল ও সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের সদস্য।
পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
আপনার মন্তব্য