সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৭ ১২:৩৯

সার্চ কমিটিতে খালেদা জিয়ার প্রস্তাবকে অগ্রাহ্য করা হয়েছে : মির্জা ফখরুল

মহামান্য রাষ্ট্রপতি ঘোষিত সার্চ কমিটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবকে অগ্রাহ্য করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন আশা করা যায় না।

শুক্রবার (২৭ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের বিশ্বস্ত লোকদের দিয়েই করা হয়েছে সার্চ কমিটি। যে সার্চ কমিটির সদস্য বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে খুঁজে বের করেছিল, সেই ব্যক্তিকেই আবার নতুন সার্চ কমিটির প্রধান করা হয়েছে। এ থেকেই বোঝা যায়, সামনে গ্রহণযোগ্য কিছু মিলবে না।

তিনি বলেন, এই সার্চ কমিটি গঠন শুধু বিতর্কেরই জন্ম দেয়নি, আওয়ামী লীগ যে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তারই প্রতিফলন হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত