০৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:০৫
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নাম রাষ্ট্রপতির কাছে নামের তালিকা হস্তান্তরের আগে শেষ বৈঠকে বসেছে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সার্চ কমিটি এখন পর্যন্ত ২০জনের সংক্ষিপ্ত একটি তালিকা করেছে, তা থেকে বাছাই করে ১০ জনের চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে এ বৈঠকে বসেছে।
এরপরই সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে এ তালিকা জমা দেয়ার সময় নির্ধারিত রয়েছে।
রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করা হলে এদের মধ্য থেকে তিনি আগামী ৫ বছরের জন্য ১ জনকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য