০৮ জুন, ২০১৫ ০২:৫৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের শেষ অনুষ্ঠান ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক করফারেন্স সেন্টারে এক গণবৃক্ততা। ভারতীয় হাই কমিশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে। এক ঘণ্টার এ বক্তৃতায় বাংলাদেশের মানুষকে মন্ত্রমুগ্ধ করে আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার লক্ষ্যের পাশাপাশি একসঙ্গে কাজ করার প্রত্যয়ের কথা বললেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর আরেফিন সিদ্দিকী, মাননীয় অধ্যাপক, প্রিয় ছাত্র-ছাত্রী, বালাদেশের সরকারের সব মাননীয় মন্ত্রী, সম্মনিত নেতবৃন্দ, সম্মানিত সকল সংসদ সদস্য মহোদয়, আইটেক এবং আইসিসিআরকের বিশেষজ্ঞবৃন্দ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়িক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, ভারতীয় নাগরিক, পদ্মভূষণ ড. আনিসুজ্জামান, পদ্মশ্রী ঝর্ণা ধারা চৌধুরী, আমার বাংলাদেশের ভাই ও বোনেরা নমস্কার।
ক্যামন আছো,আমরা তোমার সাথে আছি,আমরা তোমাকে সাথে নিয়া চলবো। আমার বাংলা ক্যামোন বলতো?
দুই দিনের আমার সফর আজ শেষ হবে। এই সফরে এটি আমার একরকম শেষ কার্যক্রম। তবে আমার মনে হচ্ছে এখন মাত্র সফর শুরু হচ্ছে।
আমার দুই দিনের সফরে বাংলাদেশের নাগরিকগণ এবং বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা যেভাবে আমাকে শুভেচ্ছার মাধ্যমে গ্রহণ করেছেন, সম্মান দিয়েছেন তা শুধু নরেন্দ্র মোদী নামের একজন ব্যক্তিকে সম্মান নয়, একশ' কোটি ভারতের মানুষের প্রতি সম্মান।
এই দুই দিনের সফর নিয়ে শুধু এশিয়া নয় সারা বিশ্ব ময়নাতদন্তে নামবে। কেউ হিসাব নিয়ে বসবে কি পেয়েছি আর কি হারিয়েছি। তবে এক কথায় আমি বলব,সবাই ভাব তো আমারা পাশাপাশি আছি,তবে এবার তাদের স্বীকার করতে হবে আমরা পাশাপাশিও আছি আবার এক সঙ্গেও আছি। আমি বাংলাদেশের সঙ্গে আবেগে যুক্ত আছি। আর এটি হলো আমার জীবনে এবং আমার রাজনীতিতে যিনি হাতে ধরিয়ে শিখিয়ছেন তিনি হলেন অটল বিহারী বাজপেয়ি। আর তাকে আজ বাংলাদেশ সম্মানিত করলো। আর সম্মান হাতে তুলে দিলেন একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি। সম্মান পেলেন বঙ্গবন্ধুর মেয়ের উপস্থিতিতে। তার সম্মান বহনের দায়িত্ব বহনের, ঐ ব্যক্তির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হলো, যার কিনা তার যৌবনে রাজনীতির সঙ্গে কোনও সংযুক্তি ছিল না। আমিই সেই ব্যাক্তি,রাজনীতিতে অনেক দেরীতে এসেছি,প্রায় ৯০ সালের দিকে।
যুবক বয়সে খবরের কাগজে বাংলাদেশের খবর পড়তাম। বাংলাদেশের লড়াই সম্পর্কে,এখানে হওয়া অত্যাচার সম্পর্কে জানতে পারতাম। তখন আপনাদের যেমন রক্ত গরম হতো, তেমনি আমারও রক্ত গরম হতো। জুলুমের বিরুদ্ধে এখানে যেই আওয়াজ উঠছিল তা আমার কানে বাজতে থাকতো। আর সেই আওয়াজ আমাকে তাড়িত করেছিল, প্রথমবারের মতো গ্রাম থেকে দিল্লী এসে ভারতের রাজনীতির সঙ্গে যুক্ত হতে। বাংলাদেশের দাবী আদায়ের জন্য যেই সত্যাগ্রহ আন্দোলন চলছিল, সেই আন্দোলনে যোগ দেওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। এটি আমার জীবনের প্রথম রাজনৈতিক কাজ ছিল। এরপরও বহু বছর আর কোনও রাজনৈতিক কাজের সঙ্গে সম্পর্ক ছিল না। সামাজিক জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। হয়তো উপরওয়ালার ইচ্ছা, তাই তিনি আজ আমাকে আপনাদের সঙ্গে এই বন্ধনে আবদ্ধ করলো।
দুনিয়ায় সমৃদ্ধ দেশগুলো নিয়ে অনেক আলোচনা হয়, তবে আমাদের মতো গরীব দেশের দিকে দুনিয়ার নজর অনেক কম আসে। বাংলাদেশ একটি সংঘর্ষ থেকে সরে এসে অনেক কম সময়ে সমৃদ্ধির পথে হাঁটা শুরু করেছে। আর এখানে রাজনৈতিক সংকট চড়াই-উৎরাই, প্রাকৃতিক সংকট বার বার এসেছে। তবে সব কিছুকে পেছনে ফেলে বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত রেখেছে। বাংলাদেশ অনেক ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। সবার দৃষ্টি এখানকার গার্মেন্টস শিল্পের দিকে যায়। আর প্রশংসার যোগ্যও বটে।
আমি চীন গিয়েছিলাম,সেখানকার একটি গার্মেন্টস কোম্পানির সিইও আমাকে বলছিলো,মোদী জি কি করছেন? আমি বললাম কি হয়েছে ভাই, সে বলল, আপনার দেশ একশ’ কোটি লোকের আর আপনার পাশে মাত্র ১৭ কোটি লোকের দেশ বাংলাদেশ গার্মেন্টস শিল্পে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে।
অনেকের মনে হতে পারে তখন মোদীর কেমন লেগেছে,তবে আমি মন থেকে বলছি আমার তখন এতো আনন্দ লেগেছে,এতো আনন্দ লেগেছে। কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশ যারা কিনা দারিদ্রতার মধ্য দিয় দিনাতিপাত করে আমার সেই সঙ্গী, প্রতিবেশী এত বড় কাজ করেছে!তাতে আমার আনন্দিত হওয়া স্বাভাবিক। কারণ, সূর্য প্রথম এখানে(বাংলাদেশ)উঠলেও পরে আমাদের(ভারত) বাড়িতেও তো যায়। আর এজন্য এখানে যতো বিকাশ হবে আমাদের ঐখানেও সেই আলো একটু হলেও আসবেই। আমার এতে পুরো ভরসা আছে।
এখানকার মৃত্যুহার, পুষ্টিহীনতা এবং নারীশিক্ষা নিয়ে তারা যে অগ্রগতি করেছে তা থেকে আমাদের দেশের অনেক রাজ্যকে শিক্ষা নেওয়া উচিৎ। কারণ, যখন বাংলাদেশের কথা আসে তখনই আমি গর্ববোধ করি এই ভেবে যে আমার দেশেরও কোন যোদ্ধা ছিল,যারা কিনা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে।
যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের দেশের যোদ্ধার রক্ত দিয়েছে রচনা করেছে এর চেয়ে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। নতুন প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। তিনি একটি মাত্র লক্ষ্য নির্ধারণ করেছেন আর তা হলো সমৃদ্ধি/উন্নয়ন(বিকাশ)।
আর লাগাতার ৬ শতাংশ অর্জন প্রবৃদ্ধি সহজ কথা নয়। আর এটি যে সামনের সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ভিত শক্ত করছে তা আমি স্পষ্ট দেখতে পারছি। ভারত এবং বাংলাদেশ দুজনেই একটি ব্যাপার ভাগ্যবান আর তা হলো,ভারতের ৬৫ শতাংশ জনগণ ৩৫ বছরের কম বয়সের অধিকারী আর বাংলাদেশেরও ৬৫ শতাংশ জনগণ ৩৫ বছরের কম বয়সী। এটি তারুণ্যের অধিকারী দেশ,তাই এদের স্বপ্নও তরুণ। যেই দেশের এমন শক্তি এবং নেতৃত্ব আছে তাদের পেছনে দিকে তাকাতে হবে না।
এখন সময় এবং দুনিয়া বদলেছে। একটা সময় ছিল যখন সম্প্রসারণবাদ/আধিপত্যবাদ (বিস্তারবাদ) শক্তির পরিচয় মানা হতো। কে কত জুলুম এবং বিস্তার করতে পারে তার উপর শক্তি প্রকাশ পেত। তবে এই যুগে সম্প্রসারণবাদের কোনও সুযোগ নেই। তাই এখন দুনিয়ার দরকার সম্প্রসারণবাদের বিপরীতে দরকার সমৃদ্ধিবাদ। এটি বিকাশবাদের যুগ। খুব কম লোকই উপলব্ধি করতে পারে তা। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সীমান্ত চুক্তি কি শুধু একটি জমি বিরোধ সংক্রান্ত চুক্তি? এটি কয়েক কিলোমিটার জমি এদিক আর ওদিক যাওয়ার বিষয় না। এটি দুটি হৃদয়ের বন্ধনের সমঝোতা।
দুনিয়াতে সকল যুদ্ধ জমি নিয়ে হয়েছে। ভারত এবং বালাদেশই একমাত্র দেশ যারা কিনা জমির সীমানাকে নিজেদের সমৃদ্ধির স্বরুপ হিসেবে দাঁড় করিয়েছে।
আমি আজ এখানকার একটি পত্রিকায় কোন এক লেখককে লিখতে দেখেছি,তিনি এই চুক্তিকে বার্লিনের দেওয়াল ভেঙ্গে ফেলার সঙ্গে তুলনা করেছেন। এটি একটি খুব বড় মাপের চিন্তা। এটি বিশ্বে অন্য কোথাও ঘটলে অনেক খবর হতো, নোবেল প্রাইজের দরজা খুলে যেত হয়তো। তবে আমাদের কেউ এবিষয় নিয়ে জিজ্ঞেস করবে না। কারণ, আমরা গরীব দেশ। আমাদের এক সঙ্গে চলতে হবে। তবে তাো অবশ্যই মানবেন এই সেই দুটি দেশ যারা নিজেদের ক্ষমতায় এতো উপরে উঠে এসেছে।
সময় অনেক বদলে গেছে। আমাদের তরুণরা এখন আগের মতো চিন্তা করে না। তারা দুনিয়াকে নিজেদের বুকের সঙ্গে বাঁধতে চায়। জগতের সাথে যুক্ত হতে চায়। এখন আমাদের দায়িত্ব যে তাদের জন্য এ পথটি সুগম করে তোলা।
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। এটি সেই বিশ্ববিদ্যালয়টি যেটি বাংলাদেশকে জ্ঞান,বুদ্ধি,বিবেচনা বৃদ্ধিতে সহায়তা করছে। এই বিশ্ববিদ্যালয়টি প্রত্যেককে আলাদা আলাদা মানুষ হিসেবে তৈরী করছে।
অতীতের স্মৃতিচরাণ করলে আমার দেখব, বর্তমানে ভারতে অসংখ্য মানুষ এই বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করেছে। আমরা প্রত্যেকের নাম সম্মানের সঙ্গে বলতে পারি। আর এ কারণে সামনের দিনগুলোতে সমুদ্রবিদ্যা নিয়ে নিয়ে পড়ালেখা করতে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে একযোগে কাজ করব আমরা। কারন,ব্লু ইকোনমি ভবিষত্যের একটি ব্ড় ক্ষেত্র হতে যাচ্ছে।
এই ব্লু ইকনমির ওপর আমাদের প্রভাব বিস্তার করতে একযোগে কাজ করতে হবে। আমাদের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পাঁচটি দেশ সরাসরি সমুদ্ররে সঙ্গে যুক্ত। আর সমুদ্রের পাশের দেশ হিসেবে ব্লু ইকোনমি নির্ভর কার্যক্রম পরিচালনা করতে পারি তাহলে আমার বিশ্বকে অনেক কিছু দিতে পারবো।
আমাদের কিছুদিন আগে নেপালে সার্ক সম্মেলনে সাক্ষাৎ হয়েছিল। এ সময় একটি বিষয়ে আমি খুব গুরুত্ব দিয়েছিলাম। আমরা একটি প্রস্তাব দিতে চেয়েছিলাম। সেটি ছিল,কানেকটিভির (যোগাযোগের,যা হতে পারে আসা-যাওয়ার এবং সংশ্লিষ্ট বিষয়ের। তবে,দুঃখজনক যে সবাই বাংলাদেশের মতো নয়। তাই বলেতো আর অপেক্ষা করে বসে থাকলে চলবে না।
আমি গর্বের সঙ্গে বলতে চাই যে কাজটি আমরা সার্কে করতে পারিনি,সেটি বাংলাদেশ,ভারত, নেপাল ও ভূটান একসঙ্গে নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে পরিকল্পনা আকারে গুছিয়ে নিয়েছে।
আমি এটি বিশ্বাস করি, পুরো ইউরোপিয় ইউনিয়ন জুড়ে যে পরিবর্তন এসেছে তার একটি প্রধান কারণ হচ্ছে সহজ যোগাযোগ ব্যবস্থা। একইভাবে সার্কের সাফল্য এর উপর অনেকটাই নির্ভর করছে। আর যোগযোগরে এ ক্ষেত্রটিতে সহযোগিতা আরও বাড়াতে ইতোমধ্যে বাংলাদেশ ও ভারত একযোগে রেল,সড়ক,আকাশ পথে যোগাযোগ বাড়ানোর বিষয়গুলোতে আরও গুরত্বারোপ করেছে। এছাড়া,এরই মধ্যে সমুদ্রসীমার বিষয়টিও ফয়সালা হয়ে গেছে। এটি না হলে ভারতকে বাণিজ্য করতে হতো সিঙ্গাপুর দিয়ে ঘুরে এসে। আর এখন আমরা একযোগে বাণিজ্য করতে পারবো সামনাসামনি।
আর এ কারণে আমি বলছে এ অঞ্চলে একটি বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। যেকোনও দেশ আর্থনৈতিক,সামরিক বা যেকোনও ভাবে যত শক্তিশালী হোক না কেন,কারও পক্ষে একক ভাবে কিছু করা সম্ভব নয়। পুরো বিশ্বব্যাপী এখন পরস্পর সহযোগিতা ছাড়া কোনও উন্নয়ন সম্ভব নয়। আর এ কারণে ভারত ও বাংলাদেশ দূরদৃষ্টি দিয়ে এই ভবিষ্যত দেখতে পাচ্ছে। আর এ কারণে আমরা বাইশটি চুক্তি করেছি। যেগুলো সংখ্যা দিয়ে বিচার করা উচিৎ হবে না। বরং,এই চুক্তিগুলোর প্রতিটি একটির থেকে আরেকটি ভবিষ্যতের একযোগে কাজ করার জন্য একটি বড় ভূমিকা রাখবে। এটি আমি আজ বিশ্বাসের সঙ্গে বলে এখান থেকে যেতে পারি। এ কারণে আজ আমি বাংলাদেশের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বকে সাধুবাদ জানাই। এই দূরদৃষ্টির কারণে আজ আমরা এ ধরনের গুরত্বপূর্ণ পদক্ষেপগুলো নিতে পেরেছি।
আজকে যদি স্যাটেলাইট দিয়ে এই উপমহাদেশের ছবি তুলে দেখেন,ভারতসহ সার্কভুক্ত বিভিন্ন দেশের অনেক জায়গায় এখনও অন্ধকার দেখতে পাবেন। আপনারা কি মনে করেন না, সেই অন্ধকার জায়গাগুলো আলোকিত করা উচিৎ?আর এ কারণে ভারত,বাংলাদেশ,নেপাল, ভূটান যদি একযোগে কাজ করে তাহলে এখানে কখনও কোনও জায়গা আর অন্ধকার থাকবে না।
একই সঙ্গে বলতে চাই, ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারি যন্ত্রাংশ বহনে বাংলাদেশ সহযোগিতা করেছিল বলেই আজ বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা সম্ভব হয়েছে। আর এ কারণেই সেখান থেকে ৬ শ’ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছে। আমরা বাংলাদেশকে পাঁচ শ’ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা থাকলেও গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলাদেশকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবো।
আমরা দুটি দেশ একদিক থেকে ভাগ্যবান। তীব্র রোদ সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুতের যথাযথ ব্যবহার করতে পারি। আমার এ কথাটি বলার কারণ হচ্ছে ভারত ও বাংলাদেশের মেধাবী তরুণরা একযোগে কাজ করে এই অঞ্চলটিকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারে।
গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছিলেন, আমরা মাহাকাশে যেতে চাই। আমরা বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উড়াতে চাই মাহাকাশে। আমি ওনাকে দুষ্টুমি করে বললাম “ বঙ্গবন্ধু আমাদের ছাড়া কিভাবে হতে পারে!বঙ্গবন্ধুর সঙ্গে ভারতবন্ধু তো সঙ্গেই থাকবে। আমাদের ইচ্ছা আপনাদের মহাকাশ গবেষণা কার্যক্রমের সঙ্গে আমরা যুক্ত হতে চাই। কারণ,এ বিষয়ে বিশ্বের কাছে ভারতের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি আমরা।
ভারত ইতোমধ্যে মহাকাশে নিজেদের পরিচিতি তুলে ধরেছে, আমাদের সে শক্তি আছে, যা বাংলাদেশের কাজে আসা উচিত। আমি তাকে বলেছি এবং আমি সার্ক দেশগুলোর সঙ্গে বলেছি আমরা একটা সার্ক স্যাটেলাইট ছাড়বো। ২০১৬- এর মধ্যে সকলের সঙ্গে সে কাজ সম্পন্ন করব। এই উপগ্রহের মাধ্যমে সার্ক দেশকে এখানে সামুদ্রিক ঝড়, সাইক্লোন, ঘূর্ণিঝড়ের ব্যাপারে, শিক্ষা, স্বাস্থ্যের জন্য যেন তারা বিভিন্ন তথ্য সহজে পেতে পারেন।
জনগণের বিকাশের জন্য আমাদের যে ধারণা, আমরা যেভাবে এগিয়ে যেতে চাই আর এজন্য আমি বলতে চাই, আমরা পাশাপাশিও রয়েছি,সঙ্গে সঙ্গেও রয়েছি। বাংলাদেশ নারীর ক্ষমতায়নের জন্য যে কাজ করেছে, আমি মনে করি তা প্রশংসার যোগ্য। এখানকার পুরুষদের হয়তো কখনও হিংসা হয় প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী এবং স্পিকারও নারী। এটি শুনে সত্যি গর্ব অনুভব হয় আমরা এশিয়ার দেশ। আজও দুনিয়ার বিশ্বের কোনও দেশে নারীদের রাষ্ট্রের প্রধান হিসেবে দাঁড় করানোর মানসিকতা কিন্তু এখনও কম। কিন্তু এটি এমন একটি দেশ, যেখানে নারীরা দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ বারবার পেয়েছেন।
বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, তাইওয়ান, শ্রীলঙ্কায় এটি আমাদের একটি বিশেষত্ব। কিন্তু তবুও আমরা যদি অন্য কোথাও হতাম তাহলে হয়তো বিশ্বে আমাদের জয়জয়কার হতো।আমরা কিন্তু গরিব-দরিদ্র। আমরা পেছনে রয়েছি। কেউ আমাদের দিকে দেখতেই চান না। আমরা সম্মানের সঙ্গে, গর্বের সঙ্গে দাঁড়াতে হবে যে দুনিয়াতে দেখানোর জন্য আমাদের যে শক্তি রয়েছে, যে নারীর ক্ষমতায়নে আমরা কিন্তু দুনিয়ার চেয়ে পিছিয়ে নেই।আমি দু’দিন ধরে এখানে-ওখানে গিয়েছি। একটি বিলবোর্ডে দেখতে পেয়েছি, লেখা রয়েছে ‘আই অ্যাম মেইড ইন বাংলাদেশ’। সেখানে আপনাদের নারী ক্রিকেটার সালমা খাতুনের যে ছবি রয়েছে তা নারীর ক্ষমতায়নের নিদর্শন।
বাংলাদেশের যুবক সাকিব আল হাসান। দেখুন বাংলাদেশের বিকাশের গতি কত দ্রুত। কত দ্রুত ক্রিকেট বিশ্বে বাংলাদেশ প্রবেশ করেছে। কিন্তু আজ ভারতসহ সমস্ত ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেটকে কোনওভাবেই ছোট হিসেবে দেখতে পারে না।
নিশাত মজুমদার, ওয়াসফিয়ার কথাও আমরা ভুলিনি! আপনারাও ভুলে যাননি তো!গরীব পরিবারের দুই কন্যা তারা এভারেস্ট থেকে ঘুরে এসেছেন। পর্বতশৃঙ্গতে তারা পৌছেঁছেন। এটি বাংলাদেশের শক্তি। আর আমি গর্ব অনুভব করি যে সেই বাংলাদেশের সাথে সাথে চলতে এসেছি। এটি একটি সামর্থ্য, শক্তি, যা আমাদের একটি নতুন শক্তি দেয়।
কিছু কথা রয়েছে যা এখনও বলতে চাই। কয়েক ঘণ্টা পর দেশে চলে যাব। এখনও অনেক কিছু করার বাকী। আমাদের দেড় শ’ কোটি মানুষের দেশ, অনেক রাজ্য রয়েছে। সবাইকে সাথে নিয়ে চলতে হবে।আর বাংলাদেশের সাথে সাথে চলি। তাহলে তো আমাদের রাজ্যের সাথে সাথেও তো আমাকে চলতে হবে। বাংলাদেশে যখন এসেছি তিস্তার জলের ব্যাপারে তো আলোচনা হবেই।
আমি বিশ্বাস করি এবং আমার তো মনে হয় পাখি, বাতাস এবং জল- এই তিনটির কোনও ভিসা চাই না। আর এজন্য জল কোনও রাজনৈতিক বিষয় হতে পারে না। এটি মানবিক ভিত্তির উপরে তৈরি।সেই মানবিক মূল্যের উপর এই সমস্যা সমাধান করতে হবে। আমরা একজোট হয়ে করব। আমি আপনাদের আশ্বাস অবশ্যই দিচ্ছি।আমি নিজেও বিশ্বাস করি, চেষ্টা চালিয়ে যেতে হবে। বিশ্বাস ভেঙ্গে গেলে চলবে না। চলে গেলে চলবে না। আমরা সবাই একজোট হয়ে থাকবো। কখনও কখনও সীমানাতে এমন ধরনের কিছু ঘটনা হয়, দু’পক্ষীয় উত্তেজনা সৃষ্টি হয়, কোনও নির্দোষ ব্যক্তির মৃত্যু সবার জন্য বেদনার বিষয়, দুঃখের বিষয়। গুলি এখান থেকেই চলুক বা অন্য কোথাও থেকে চলুক তার গুরুত্ব আছে। যার মৃত্যু হয়, সে গরীব হলেও মানুষ। আর আমাদের সীমানায় এমন কোনও ঘটনা যাতে না হয়, সেজন্য যারা আমাদের মধ্যে উত্তেজনা তৈরি করতে চায় তারা যেন শক্তি না পায়।
এবার অনেক গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। মানবপাচারের বিষয়ে কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে দুই দেশ। বেআইনি যে আসা-যাওয়া সেজন্য ভারতে বিভিন্ন রাজ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দু’দেশ মিলে এ ব্যাপারে অনেক পদক্ষেপ নিয়েছি।
আমি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাচ্ছি, প্রসংশা করছি। এসবই তো আমাদের এক সঙ্গে চলতে এবং একসঙ্গে এগিয়ে নিয়ে যায়। আজ এক সঙ্গে আমরা চলি এরপর এক সঙ্গে দৌড়াব। এভাবেই তো আমরা এগিয়ে চলব।আমরা যৌথ শক্তিতে এগিয়ে যেতে চাই। শুধু তাই নয়, বিকাশের যে নতুন উচ্চতা আমাদের পার করতে হবে, প্রতিরক্ষা ক্ষেত্রে, আমরা সহযোগিতা করছি, সহযোগিতা বাড়াতে চাচ্ছি। এবার আমরা ঋণ সহায়তা ২০০ কোটি ডলার করেছি, আর এ জন্য আমরা এ কারণেই সাহস পেয়েছি কাজ করার। কারণ আগে যেসব ঋণ সহায়তা দেওয়া হয়েছিল তা নিয়ে যদি কেউ ভালোভাবে কাজ করে থাকে তা হচ্ছে বাংলাদেশ। আর সে জন্য নতুন ঋণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ তার সঠিক ব্যবহার করবে।
আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই ভারতীয় লোকেরা এখানে আসুক, বিনিয়োগ করুক এখানকার যুবকদের উপার্জনের ব্যবস্থা করুক, কর্মসংস্থানের ব্যবস্থা করুক,এখানকার যে কাঁচামাল তার মূল্যবৃদ্ধি হোক,এখানকার অর্থনীতির বিকাশ হোক। ভারত বাংলাদেশের যে পার্থক্য আছে তা দূর হোক। আমরা চাই না যে বাংলাদেশ শুধু ভারত থেকে বেশি জিনিস নিক এবং বাংলাদেশ থেকে ভারতে কম জিনিস যাক। আমি চাই যে,একই পরিমাণ দ্রব্য আদান-প্রদান হোক।আমি চাই বাংলাদেশের দ্রব্য ভারতে বিক্রি হোক।
আমরা সর্বদা আপনাদের বন্ধু দেশ হিসেবে রয়েছি। আর এ জন্য আমাদের ভূমিকা এটাই যে আমরা কীভাবে এগিয়ে যাব, কীোবে আমরা সাথে সাথে চলব সে দিকে গুরুত্ব দিয়ে এক সঙ্গে চলা।
আজ বিশ্বে কিছু সংকটের আমরা মোকাবিলাও করছি। সামনে জাতিসংঘ তার সত্তর বছর উদযাপন করবে। সত্তর বছরের যাত্রা কম নয়। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রাষ্ট্রসংঘের জন্ম হয়। সেসময় বিশ্বের পরিস্থিতি আলাদা ছিল।সেসময় শিল্প বিপ্লব হয়, আজ ইন্টারনেট বিপ্লবের সময়, সময় বদলেছে, কিন্তু রাষ্ট্রসংঘ সেই একই জায়গায় রয়ে গেছে। শতাব্দির পরিবর্তন হয়েছে, রাষ্ট্রসংঘের পরিবর্তন হয়নি। আমরা যে গরীব দেশের পক্ষ থেকে চাই,রাষ্ট্রসংঘ যখন সত্তর বছর পালন করবে তখন বিশ্ব তাদের অন্যভাবে দেখুক।বাংলাদেশের মতো ছোট ছোট দেশ, ভারত-বাংলাদেশের মতো সংগ্রামকারী দেশ,সার্ক দেশ যেগুলো দারিদ্রের সঙ্গে লড়ছে,তাদের সমস্যার ব্যাপারে মনযোগ দিন। আর এ জন্য এ ধরনের সব দেশকে এক জোট হয়ে কাজ করতে হবে।
যুদ্ধ হলে কি করতে হবে,লড়াইয়ের সময় কি করা হবে, সেনা কি করবে, সব জানা আছে,কিন্তু সন্ত্রাসবাদ জঙ্গী মোকাবিলা কীভাবে হবে তা কিন্তু আমরা বুঝতে পারছি না।কোনও রাস্তা কিন্তু পাওয়া যাচ্ছে না।রাষ্ট্রসংঘও আমাদের পথ দেখাতে পারছে না। আমরা খুব খুশি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও স্পষ্টভাবে বলছেন, দৃঢ়ভাবে বলছেন, জিরো টলারেন্স সন্ত্রাসবাদের প্রতি। আমি শেখ হাসিনাকে অভিনন্দন জানাই যে তিনি বলেছেন, সন্ত্রাসবাদের সঙ্গে কোনও আপস নয়। সন্ত্রাসবাদের কোনও সীমা নেই, কোনও অঞ্চল নেই,ভারত গত চল্লিশ বছর থেকে এ জন্য সমস্যায় রয়েছে। কত নিরাপরাধ লোকের জীবন চলে গেছে, কত রক্ত বয়েছে। আজ যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত তারা কি পেয়েছে? কি দিয়েছে? আজ সন্ত্রাসবাদের রূপ এমন যার কোনও আদর্শ নেই, কোনও মূল্যবোধ নেই, কোনও সংস্কৃতি নেই, কোনও ঐতিহ্যও নেই।তাদের যা আছে তা হলো মানবতার শত্রুতা। আর এ জন্য আমর যে কোনও পূজা পদ্ধতিতে বিশ্বাস করি না কেন, যে কোনও সংস্কৃতিতে বিশ্বাস করি না কেন, আমরা ঈশ্বর বা আল্লাতে বিশ্বাস করি আর না করি কিন্তু মানবতাবাদী শক্তির এক জোট হওয়া খুবই দরকার।
যারা মানবতাবাদে বিশ্বাস করেন সে সমস্ত দেশের একেজোট হওয়া খুব প্রয়োজন। আমরা এ জঙ্গি, জঙ্গিবাদের যে মানসিকতা তাকে সরিয়ে দেব।তাকে শেষ করে দেব। এ কাজে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশের সরকরা যে জিরো টলারেন্সের দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে,আমি আবারও অভিনন্দন জানাচ্ছি সে জন্য।
আমি মনে করি বাংলাদেশ এবং ভারত ছাড়াও সার্ক দেশে আমাদের পর্যটনকে উৎসাহ যোগাতে হবে। পর্যটন হচ্ছে, সারা বিশ্বকে একত্র করে। আর সন্ত্রাসবাদ বিশ্বকে আলাদা করে দেয়, বিভক্ত করে দেয়।আমরা একে অপরকে জানি, পরিচিত হওয়ার গর্ব অনুভব করি। আর আমরা যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ব, একে অপরকে বুঝাপড়ার মধ্য দিয়ে এক নতুন শক্তির উন্মোচন হবে এবং বিকাশ ঘটবে আমাদের।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এখনও ভার স্থান পায়নি। স্থায়ী সদস্য পদ পাইনি। আপনারা ভাবতে পারেন কি, বিশ্বের মোট জনসংখ্যার ছয়জনের মধ্যে একজন ভারতের। কিন্তু সে দেশের বিশে।বর শান্তির বিষয়ে আলোচনা করার কোনও অধিকার নেই। বিশ্বের সামনে আমি খোলাখুলি বলতে পারব, সময়ের পরিবর্তন হয়েছে সেটা বুঝতে চেষ্টা করুন। ভারত সেই দেশ যেটি ভূমির জন্য কারও উপর হামলা করেনি, লড়াই করেনি।
প্রথম বিশ্বযুদ্ধে ভারতের ১৩ লাখ জওয়ান যুদ্ধে গিয়েছিল নিজেদের জন্য নয়, ভারতকে বাঁচানোর জন্য নয়, ভারতের অঞ্চল বৃদ্ধির জন্য নয়, কোনও অন্য দেশের লড়েছে এবং ৭৫ হাজার জওয়ান শহীদ হয় বিশ্বযুদ্ধে। তা সত্ত্বেও বিশ্ব আমাদের জিজ্ঞাসাই করছে না শান্তির জন্য। আমার কি বিশ্বের শান্তির জন্য উপযুক্ত নেই? আমাদের কি তার জন্য প্রমাণ দিয়ে যেতে হচ্ছে না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে ১৫ লাখেরও বেশি ভরাতীয় সৈন্য অন্যের জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। অন্য দেশে গিয়ে তাদের মরতে হয়েছে। আর সেসময় আমরা সবাই এক ছিলাম। বিভাজন হয়নি। আমাদের ৯০ হাজার সৈন্য, যুবক সে যুদ্ধে শহীদ হয়েছিলেন। এখনও রাষ্ট্রসংঘ গর্বের সঙ্গে বলে, শান্তিরক্ষা বাহিনীতেও ভারত সবচেয়ে শৃঙ্খলার সঙ্গে কাজ করে। কিন্তু ভারত নিরাপত্তা পরিষদের সদস্য নয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধেও যখন তারা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে রক্ত দিচ্ছিলেন, নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছিলেন, তখন তো জানতাম না বাংলাদেশ তৈরি হবে কি হবে না, একটা নতুন রাষ্ট্র তৈরি হবে কি হবে না। বঙ্গবন্ধু নেতৃত্বে ছিলেন, প্রত্যেক বাঙালি মৃত্যুর জন্য তৈরি ছিল, দেশকে গঠনের জন্য তেরি ছিল। আমাদের তরুণ প্রজন্মকে বলতে হবে, সেই একাত্তরের সময়ে আমরাই সেই লোকেরা ছিলাম যে আমরা মুক্তিযুদ্ধে লড়েছি। এখানে মুক্তিযুদ্ধের সংগ্রমীরা বসে রয়েছেন, তাদের আমি প্রণাম করি। কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে ভারতীয় সৈন্যরা লড়াই করেছেন, রক্ত দিয়েছেন। আর কেউ বলতে পারে না এই রক্ত কোনও মুক্তিযোদ্ধার না ভারতীয় সেনা জওয়ানের। কোনও পার্থক্য ছিল না তখন। তখন একটা উন্মাদনা ছিল।
আর ইতিহাস দেখুন, ৯০ হাজার সেনা বাংলাদেশের জনগণের উপর অত্যাচার করেছে, সেই ৯০ হাজার সেনাকে আত্মসমর্পণে ভারতীয় সেনা বাধ্য করেছিল। ভারতের কাছে পাকিস্তানের ৯০ হাজার সেনা বন্দী ছিল। কিন্তু, ভারতের সেনাদের চরিত্র দেখুন। আমরা বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করেছি। আমরা বাংলাদেশের স্বাধীন্তা ও সার্বভৌমত্বের গুরুত্ব দিয়েছি। যে কারণে পাকিস্তানের বিরুদ্ধে গুলি ছুঁড়তে আমরা বাংলাদেশের মাটি ব্যবহার করিনি।আমরা পকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের সঙ্গে একসঙ্গে যুদ্ধ করেছি। কিন্তু, আমরা কখনো আটক ৯০ হাজার পাকিস্তানী সৈন্যদের নিয়ে কখনও ব্লাকমেইল করিনি। কারন, আমরা চাইতাম বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে সামনে এগিয়ে যাক।আর এ কারনে আমরা আমাদের স্বপ্নকে গুড়িয়ে দিয়েছি।
ভারত বিশ্বের কাছে দৃষ্টান্ত তৈরী করছে, সেই ৯০ হাজার সৈন্য পাকিস্তানের কাছে ফেরত দিয়ে। এটি সরাসরি প্রমাণ করে ভারত কতটা শান্তি প্রিয় রাষ্ট্র। এ কারণে জাতিসংঘ নিরাপত্তা কমিটির সদস্যপদ পাওয়া উচিৎ। কিন্তু, আমি জানি আমাদের মতো গরীব বা উন্নয়নশীল দেশগুলোকে দূরে বসেই একসঙ্গে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।বিশ্বের রঙ্গ মঞ্চে আমারী দের সবাইকে একসঙ্গে একটি শক্তি হয়ে আভিভূত হতে হবে।
আমাদের সমস্যার সমাধান করতে নিজেদের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে । কারো সহযোগীতায় কোন কাজ যদি হয়, তাহলে কারো সাহায্য ছাড়া পাঁচবছরেতো্ হবে। আমরা মাথা নিচু করবো না।
আমাদের উন্নয়নের পথে একযোগে চলতে হবে। আমার নির্বাচনে জয়লাভ করার পর সরকার গঠনকরারর আগেই শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভূক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা সে দিনই বার্তা দিয়েছিলাম সবাইকে আমরা সার্কভূক্তদেশগুলোকে সঙ্গে নিয়ে এক সঙ্গে চলতে চাই।এটি এমনই একটি চক্র যার কাছে বিশ্বকে দেওয়ার মতো অনেক কিছু আছে। আমাদের দু'দেশের মধ্যে ফল-ফসল থেকে অসংখ্য বিষয় আছে যাতে রয়েছে বিভিন্ন মিল। এমন কখনো হয়েছে কি যেখানে দু'দেশের জাতীয় সংগীতের রচয়িতা একই ব্যক্তি। এই মিলগুলোই আমাদের শক্তি যা আমাদের সব সময় এক করে রাখবে।
আপনাদের প্রধানমন্ত্রী আর আমার চিন্তা পরোপুরি একরকম। আমাদের মার থায় একটি বিষয়, উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন।
আপনার দেয়াল যতই শক্তিশালী হোক। কিন্তু পাশের দেয়াল শক্ত না হলে আপনারটি ভেঙ্গে পড়তে পারে। আর এ কারনে ভারত ও বাংলাদেশের অবস্থান সমান হতে হবে। দু'দেশকে সমান শক্তিতে এক সঙ্গে সামনের পথে আগাতে হবে যোতে ভবিষ্যতে কোট সংকট তৈরী না হয়।আমার যাবার সময় হয়ে গেছে।আমার আসার পরপরই অনেকে বলেছিলেন, মোদিজি আরো কয়েকবেশি দিনের জন্য আসলে ভালো হতো।আমারো মনে হয়, এ সফরে কিছু বিষয় অসম্পূর্ণ রয়ে গেছে।
আমাকে গতকাল মমতা ব্যাণার্জী বলছিলেন যে বাংলাদেশের অতিথেয়তা ভোলার মত নয় এবং আমিও সেটিই পেয়েছি। আর এ কারনে আমি চাই আবার কোন দিন বাংলাদেশ আসতে।
আড়ং এ বিষয়ে শুনেছি কুটির শিল্পে অনেক নাম করেছে সে খানে যাওয়ার ইচ্ছা আছে .. মনে চায় নোয়াখালী চলে যাই যেখানে মহাত্মা গান্ধীর আশ্রম আছে। আমার মন আরো চায় যদি সম্ভব হতো তাহলে কুঠিবাড়ী চলে যাই আর ঠাকুর বাড়ী দেখি।
ভিডিও : নরেন্দ্র মোদীর বক্তব্যের পুরো ভিডিও, নরেন্দ্র মোদীর ইউটিউব থেকে সংগৃহীত
আপনার মন্তব্য