১১ এপ্রিল, ২০১৮ ১৮:৩৫
সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শুধু ঘোষণা দিলেই হবে না, বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।
বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগে চলমান বিক্ষোভ আন্দোলনে রাশেদ খান এ কথা বলেন।
রাশেদ বলেন, বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করলেই আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৮ এপ্রিল থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচিতে রাস্তায় নামেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
এরআগে বুধবার দুপুরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছিল কোটা সংস্কারের বিষয়ে তারা প্রধানমন্ত্রীর ঘোষণা চান।
এদিকে, চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা সম্বলিত বক্তব্যের প্রতিক্রিয়া বৃহস্পতিবার সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনের মতামত জানানো হবে। সংগঠনের পক্ষে যুগ্ম আহ্বায়ক রাশেদ খান সাংবাদিকদের এ কথা বলেন।
আপনার মন্তব্য