১২ এপ্রিল, ২০১৮ ১১:৪৪
প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোটা আন্দোলন স্থগিত বলে জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এসময় এ বিষয়ে দ্রুত গেজেট প্রকাশ, মামলা প্রত্যাহার, আটককৃতদের মুক্তি, ভিসির বাসভবনে হামলাকারীদের শাস্তি দাবি, আন্দোলনে যুক্ত কেউ যাতে ভবিষ্যতে হয়রানীর শিকার না হয় এজন্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অফ এডুকেশন উপাধি দেন আন্দোলনকারীরা।
পরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল বের হয়।
আপনার মন্তব্য