সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৮ ১৪:০১

‘কেউ ফেসবুক উসকানি দিচ্ছে কিনা, নজর রাখা হচ্ছে’

পয়লা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর রমনা পার্ক পরিদর্শনে এসে এ মন্তব্য করেন র‍্যাবের মহাপরিচালক

এসময় তিনি আরো জানান, এবার পয়লা বৈশাখে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইভটিজিং প্রতিরোধে থাকবে বিশেষ টিম।

পুরো জাতি যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে বেনজীর আহমেদ জানান, ‘তবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কেউ ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো উসকানি দিচ্ছে কিনা, তাও নজর রাখা হচ্ছে।’

এর আগে রমনা বটমূল ও আশপাশ এলাকায় নিরাপত্তা মহড়া দেয় র‍্যাবের বিভিন্ন ইউনিট।

আপনার মন্তব্য

আলোচিত