সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৮ ১৪:১৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআরের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক সই

মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভাতে ইউএনএইচসিআরের সদর দফতরে এই সমঝোতা স্মারকে সই হয়েছে।  

বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডি নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

আপনার মন্তব্য

আলোচিত