১৩ এপ্রিল, ২০১৮ ১৯:৪০
ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের (৮৮) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জানাজার নামাজের পর পুরাতন গোরস্থানে প্রয়াত মন্ত্রী মির্জা রুহুল আমিনের কবরের পাশে সহধর্মিণী ফাতিমা আমিনকে শায়িত করা হয়।
সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত জানাজার বিএনপির, আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়।
জানাজার নামাজে মরহুমের বড় ছেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মেঝো ছেলে মির্জা ইকবাল, ছোট ছেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জামাতা সেনাবাহিনীর সাবেক জেনারেল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মরহুম ফাতিমা রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
শুক্রবার সকালে একটি অ্যাম্বুলেন্সে মরহুমের নিজ বাস ভবনে মরহুমার মরদেহ ঠাকুরগাঁওয়ে পৌঁছায়। এসময় মির্জা ফখরুল ইসলামের মাকে এক পলক দেখতে দলীয় নেতাকর্মী ও সর্ব সাধারণ মানুষের ঢল নামে।
আপনার মন্তব্য