সিলেটটুডে ডেস্ক

১৪ এপ্রিল, ২০১৮ ১৬:০৯

চট্টগ্রামে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে চার যুবক গুলিবিদ্ধ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় চার যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৪ এপ্রিল) বেলা ১২টার দিকে চট্টগ্রামের আরেফিন নগরে এ ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় চার যুবক উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রনি, রবি, মোস্তফা, শহিদুর।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বায়েজিদ বোস্তামির আরেফিন নগর পাহাড়ে বেড়াতে গিয়েছিল ওই চার যুবক। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ান তারা।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, পহেলা বৈশাখের রঙ মাখামাখিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত