১৫ এপ্রিল, ২০১৮ ১৮:৩৯
ঘুষের টাকা নেওয়ার সময় হাতে-নাতে দুদকের হাতে গ্রেপ্তার হওয়া নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী নাজমুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৫ এপ্রিল) তাকে বরখাস্তের একটি অফিস আদেশ জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটে দুদক কর্মকর্তা নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় নাজমুল হাসানকে সেগুনবাগিচার একটি রেস্তোরা থেকে আটক করে।
জানা যায়, মেসার্স সৈয়দ শিপিং লাইন্সের এমভি প্রিন্স অব সোহাগ নামীয় যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্র প্রদানের জন্য প্রধান প্রকৌশলী নাজমুল হকের কাছে গেলে তিনি এজন্য ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুদককে জানালে কমিশন সব বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়।
আপনার মন্তব্য