সিলেটটুডে ডেস্ক

১৭ এপ্রিল, ২০১৮ ১১:৪১

ইসির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এদলের অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

সিইসি ছাড়াও বৈঠকে নির্বাচন কমিশনার এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ উপস্থিত আছেন।

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন ছাড়াও বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত