০৮ জুন, ২০১৮ ১৬:২২
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৭ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ জুন) বিকেলে উপজেলার নয়নপুর বাজার থেকে এদের আটক করা হয় বলে জানানথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক।
তিনি জানান, তারা ভারত থেকে সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে বলে জানা যায়।
সালদা নদী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হেলাল উদ্দিন জানান, পালিয়ে আসা রোহিঙ্গাদের সংবাদ পেয়ে উপজেলার নয়নপুর বাজার থেকে তাদের আটক করা হয়। গতকালই পাঁচ শিশুসহ ১৭ রোহিঙ্গাকে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক রোহিঙ্গারা জানায়, পালংখালী ক্যাম্পে তাদের আত্মীয়স্বজন আছে। তাই তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিল তারা।
ওসি মো. আবদুল মালেক জানান, ১৭ রোহিঙ্গাকে মেডিকেল পরীক্ষা শেষে নিয়ম অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
আপনার মন্তব্য