০৯ জুন, ২০১৮ ১৩:৩১
রাজধানীতে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিআরটিসির জোয়ারসাহারা ডিপোর ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “সম্ভবত রাত একটা থেকে দেড়টার দিকে আগুন লেগেছে। সে সময় আমাদের কর্মীরা রাতের শিফটে কাজ করছিল।"
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, তাদের গাড়িও এসেছিল। তবে পানি না থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়। পরে পাশের একটি পাম্প থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়।
আগুনে ১৫টি বাস পুড়েছে জানিয়ে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটির জোয়ারসাহারা ডিপোর ব্যবস্থাপক বলেন, “এর মধ্যে আটটি বাস অকেজো। এছাড়া চারটি ডবল ডেকার, দুটি সিঙ্গেল ডেকার এবং একটি মিনিবাস রয়েছে।”
আপনার মন্তব্য