সিলেটটুডে ডেস্ক

১০ জুন, ২০১৮ ১৪:৩৪

সাবেক মন্ত্রী মোজাফফর হোসেন আর নেই

সাবেক কৃষি ও বনমন্ত্রী এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার এমএইচ কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন মারা গেছেন।

রোববার (১০ জুন) ভোর ৪টার দিকে রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

নিহতের ছেলে বগুড়া জেলা যুবলীগের নেতা মোবাশ্বার হোসেন স্বরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুমের বাড়ি শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাটের সোনাদেউল গ্রামে। বিকাল ৪টার দিকে শিবগঞ্জ এমএইচ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আপনার মন্তব্য

আলোচিত