সিলেটটুডে ডেস্ক

২৭ জুন, ২০১৮ ১৫:৫০

দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর

বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর। এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭ মাস ২০ দিন বেড়েছে। যা ২০১৬ সালে ছিলো ৭১.৬ বছর।

বুধবার (২৭ জুন) রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পোল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। বর্তমানে নারীর গড় আয়ু ৭৩ বছর ৫ মাস অন্যদিকে পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস।

প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক সার্বিক বিষয় উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিবিএস-এর ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক আমির হোসেন প্রমুখ।

পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা দেশে অসাধারণ ভালো কাজ করে যাচ্ছি, যে কারণে আমরা সার্বিক বিষয় অর্জন করছি। যে কারণে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

আপনার মন্তব্য

আলোচিত