৩০ জুন, ২০১৮ ১৮:১৫
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় পুরোনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের প্রবেশ করেন তারা।
কারাগারে যারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন তারা হলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শারমিন জামান খান, মোহাম্মদ মাসুদ, ডা. মামুন প্রমুখ।
এর আগে ঈদের দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন তাঁর পরিবারের সদস্যরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।
আপনার মন্তব্য