সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৮ ০১:৩৩

বরিশালে বিপুল ভোটে জয়ী সাদিক আব্দুল্লাহ

বরিশাল সি‌টি ক‌রপোরেশন (বি‌সি‌সি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হ‌য়ে‌ছেন।

‌সোমবার (৩০ জুলাই) রাত ১২টার দি‌কে রিটা‌র্নিং অফিসার মো. মু‌জিবুর রহমান এ ফলাফল ঘোষণা ক‌রেন।

নির্বাচনে ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৭টির ফলাফল ঘোষণা অনুযায়ী, আওয়ামী লীগ প্রার্থী ‌‌সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৫৩ ভোট। বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকে মো. ম‌জিবর রহমান সরওয়ার পেয়েছেন ১৩১৩৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলা‌দেশ মেয়র প্রার্থী হাত পাখা প্রতীকে ওবাইদুর রহমান (মাহবুব) পেয়েছেন ছয় হাজার ৪২৩ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মেয়র প্রার্থী মনীষা চক্রবর্তী পেয়েছেন এক হাজার ৯১৭ ভোট। জাতীয় পার্টি (জাপা) মেয়র প্রার্থী মো. ইকবাল হো‌সেন পেয়েছেন ৬১৯ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী কাস্তে প্রতীক নি‌য়ে আবুল কালাম আজাদ পেয়েছেন ২৪৪ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী হরিণ প্রতীক নি‌য়ে ব‌শির আহমেদ ঝুনু পেয়েছেন ৮১ ভোট।

এছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৫টি কেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বাতিল কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ২৮৭ জন। ভোট কাস্ট হয়েছে ৫৫ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত