সিলেটটুডে ডেস্ক

১০ আগস্ট, ২০১৮ ২৩:৩১

আরও ২ দিনের রিমান্ডে অভিনেত্রী নওশাবা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'গুজব' ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১০ আগস্ট) ঢাকার সিএমএম আদালতে হাজির করে ফের ১০দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিটের পরিদর্শক রফিকুল ইসলাম।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরীর আদালত ফের এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ০৪ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য র‌্যাব-১ এর কার্যালয়ে আনা হয়।

৪ আগস্ট বিকেলে ফেসবুক লাইভে কাজী নওশাবা দাবি করেন, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা ও দুই শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। তবে খোঁজ নিয়ে তার এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত