সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০১৮ ২১:৪০

নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে ৮ জন নিহত

নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে ৮ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদীর বেলাবো এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় প্রাথমিক ভাবে পাওয়া যায়নি।  

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে ভৈরব থেকে মহাখালীগামী ‘ঢাকা বস’ পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে লেগুনার চালকও রয়েছেন।

আহতদের জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, রোববার রাতেও একই এলাকায় একটি দুর্ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত