২২ আগস্ট, ২০১৮ ১৪:৪৬
‘ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়। ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক’, শাড়ি পরে বাংলা ভাষায় এভাবেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
বাংলাদেশে সাড়ে তিন বছর দায়িত্ব পালন শেষে ফিরে যাওয়ার আগে বুধবার (২২ আগস্ট) ঈদের সকালে মার্কিন দূতাবাসের ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তাতে দেশবাসীকে বার্নিকাট এ ঈদের শুভেচ্ছা জানান।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুনঃ
মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এটি বাংলাদেশে তার শেষ ঈদ, ভিডিওবার্তায় সেটি উল্লেখ করে তিনি বলেন- ‘আমার বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি আমাকে ভাগ্যবান মনে করছি।’
প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকায় মার্কিন দূতাবাসের দায়িত্ব নেন বার্নিকাট। তার উত্তরসূরি হিসেবে সম্প্রতি আর্ল রবার্ট মিলারকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কংগ্রেসের অনুমোদন পেলে শিগগিরই বার্নিকাটের জায়গায় দেখা যাবে মিলারকে। তিনি এখন বতসোয়ানায় মার্কিন মিশনের দায়িত্বে রয়েছেন।
আপনার মন্তব্য