সিলেটটুডে ডেস্ক:

১০ ডিসেম্বর, ২০২২ ২১:৪০

নয়াপল্টনে সংঘর্ষ: অর্থদাতা জাবেদ রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় জাবেদ আহম্মেদ নামে এক অর্থদাতাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আতাউল্লাহ শনিবার এ আদেশ দেন।

এ ছাড়া দুই অর্থদাতা ইঞ্জিনিয়ার ফারুক আলম ও মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

শুনানি শেষে আসামি জাবেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি দুই আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার মন্তব্য

আলোচিত