সিলেটটুডে ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৪৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেল বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে দলের পক্ষ থেকে যে চিঠি দেয়া হয়েছিল তার ইতিবাচক সাড়া মিলেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার বিকেলে ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ জন স্থায়ী কমিটির সদস্য উপস্থিত থাকবেন বলে জানান শায়রুল কবির খান।

এর আগে গত শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিএনপি নেতারা। এ জন্য দলটির পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত