২২ নভেম্বর, ২০১৮ ১১:১৮
জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের এক কানাকড়ির দামও নেই, বিএনপি তাদের ব্যবহার করছে। সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারের আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
ভোটকেন্দ্র পাহারার নামে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিএনপি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
‘তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে তিনশ থেকে চারশ নেতা-কর্মী অবস্থান করবে। আমরা যদি একইভাবে আমাদের নেতাকর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে?’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তার দল।
আপনার মন্তব্য