সংবাদ বিজ্ঞপ্তি

১৩ মার্চ, ২০২৫ ২২:৫৭

মহানগর কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হলেন বিপ্লব সিংহ

জাতীয়তাবাদী কৃষকদলের  সিলেট মহহানগর শাখার ১৯৫ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। হুমায়ুন কবির শাহীনকে সভাপতি ও সোলেমান আহমদ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন বিপ্লব সিংহ।
 
সোমবার কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মো:শফিকুল ইসলাম সাক্ষরিত এক বিবৃতিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।

দলে পদ পাওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপ্লব সিংহ।

তিনি বলেন, আমরা  যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পথচলা, তার আদর্শ অক্ষুন্ন রাখতে রাজনীতির তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশে তা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

আপনার মন্তব্য

আলোচিত