২৪ ডিসেম্বর, ২০২৫ ০১:১৬
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. আব্দুল হামিদের নামাজে জানাজা আজ বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
বুধবার বাদ জোহর সিলেট নগরের শাহজালাল উপশহরের ই-ব্লকস্থ বায়তুন নাযাত জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মরহুম শিক্ষক মো. আব্দুল হামিদের গ্রামের বাড়ি বড়লেখা পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডের বারইগ্রামে। আনুমানিক সাত থেকে আট মাস পূর্বে তিনি যুক্তরাষ্ট্রে গমন করেন। গত ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৩ ডিসেম্বর তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘ অবদান ও সুনামের জন্য তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য