১৩ এপ্রিল, ২০২৬ ২৩:০৪
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও অর্থায়নে এবং সিলেট জেলা রোভারের ব্যবস্থাপনায় সফলভাবে পতাকা নামলো ৪০৬তম রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স ২০২৬ এর।
৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পাঁচদিনব্যাপী কোর্সে স্কাউটিং এর নানা তথ্য-উপাত্ত, হাইকিং, ওন, ক্যাম্প ফায়ার আবহে ছিল সিলেটের লক্ষাবন্দের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। একঝাঁক প্রশিক্ষনার্থী পেল রোভার স্কাউট ইউনিট লিডারহিসেবে দল গঠন ও পরিচালনা করার সনদ।
স্কাউটার মুহাম্মদ জহিরুল আলম, এএলটি (সিএলটিসম্পন্ন) কোর্স লিডারের নেতৃত্বে একদল প্রশিক্ষক হিসেবে ছিলেন-প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী (এলটি), প্রফেসর মোঃ সেলিম (এলটি ,সিএলটি সম্পন্ন), প্রফেসর মোঃ মবশ্বীর আলী (এএলটি), স্কাউটার ফাতেমা বেগম (উডব্যাজার, সিএএলটি সম্পন্ন), স্কাউটার মোঃ ফকরুল ইসলাম চৌধুরী (উডব্যাজার), স্কাউটার ছয়ফুল আমীন (উডব্যাজার), স্কাউটার মোহাম্মদ শাহাদাৎ হোসেন (উডব্যাজার), স্কাউটার বিজন চন্দ্র দেবনাথ (উডব্যাজার), স্কাউটার রোমানা আফরোজ (উডব্যাজার)।
কোর্স সম্পর্কে সিলেট জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. মবশ্বীর আলী (এএলটি) বলেন- “কোর্সটি রোভার স্কাউটলিডার তৈরীর মূলধাপ। আমি বিশ্বাস করি কোর্সে দীক্ষাপ্রাপ্ত প্রতিটি প্রশিক্ষনার্থী তাঁদের দল পরিচালনাসহ নিজনিজ দল বা ইউনিটে প্রাপ্ত জ্ঞান যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে স্কাউটিং সম্প্রসারণে ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য