০৩ নভেম্বর, ২০২৬ ২২:৫৪
ছবি: সংগৃহীত
রাজনৈতিক কারণে নিজ দেশের হয়ে ক্রিকেট খেলতে না পারলেও সাকিব আল হাসান বিশ্বের দেশে-দেশে খেলে চলেছেন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার সময়ে এবার এলো আরও এক নতুন খবর।
এনপিএলে ব্যস্ত সাকিব এবার নাম লিখিয়েছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল)। এপিএলে ড্রাফট থেকে তাঁকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছে নানগারহার। ৭৯ লাখ টাকা উঠেছে তাঁর দাম।
এপিএলে ড্রাফট থেকে এখন পর্যন্ত তিন বাংলাদেশি দল পেয়েছেন। সাকিবের পাশাপাশি আফগান লিগে দল পাওয়া অন্য দুই বাংলাদেশি হলেন নাহিদ রানা ও শামীম হোসেন পাটোয়ারী। শামীমকে নিয়েছে কাবুল। রানাকে দলে ভিড়িয়েছে পাখতিয়া।
২০২৪ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব। এমনকি খেলতে পারছেন না ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএল, বিপিএলেও। তবে এ সময়ে বিদেশের টুর্নামেন্টে নিয়মিত খেলছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল)-সহ আরও অনেকগুলো লিগে খেলতে দেখা গেছে তাকে।
আপনার মন্তব্য