২০ জানুয়ারি, ২০২০ ২০:১৪
সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নে আলীনগর প্রিমিয়ার লিগ (এপিএল) ক্রিকেটের সপ্তম আসরের ফাইনালে উঠেছে আলীনগর সিক্সার্স।
সোমবার সৈয়দ নবীব আলী কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে আলীনগর ফরেন রেঞ্জার্সকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় সিক্সার্স।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেটে ১২৮ রান সিক্সার্স। দলের পক্ষে সাকেল ১৯ বলে ৪৩ রান ও জামিল ৭ বলে ২৪ রান করেন।
ফরেন রেঞ্জার্সের আকাশ ৪টি এবং হিমেল ও মাহফুজ ১টি করে উইকেট নেন।
১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আলীনগর ফরেন রেঞ্জার্স ৯২ রানে অলআউট হয়ে যায়। সিক্সার্সের তুহিন নামের দুইজন বোলার এবং মাসুদ প্রত্যেকেই ৩টি করে উইকেট নেন, অপর উইকেটটি নেন সামন।
আলীনগর সিক্সার্সের সাকেল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
আগামী ২৪ জানুয়ারি ফাইনালে আলীনগর সিক্সার্স মুখোমুখি হবে ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন আলীনগর ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
আপনার মন্তব্য