ডেস্ক রিপোর্ট

০৯ অক্টোবর, ২০১৫ ০০:৫৬

শিক্ষকদের ওয়েবসাইট ব্যবহার বিধির উপর আইটি ল্যাবের কর্মশালা সম্পন্ন

সিলেট বিভাগের ১৫ টি উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের ওয়েবসাইট ব্যবহারের উপর দুইদিন ব্যাপী কর্মশালা (২য় পর্যায়) সফলভাবে সম্পন্ন করেছে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড। এর আগে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর সরকারি নির্দেশনা মোতাবেক ওয়েবসাইট তৈরি করে দেয়া হয়।

আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড এর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে গত ৭ অক্টোবর, ২০১৫ বুধবার থেকে শুরু হয় ‘ওয়েবসাইট ব্যবহার বিধির উপর কর্মশালা’ দ্বিতীয় পর্যায়। এতে অংশগ্রহণ করেন সিলেটের ১৫টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২৪জন শিক্ষক। সম্মানিত শিক্ষকদের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইট কে প্রতিষ্ঠানের জন্য ফলপ্রসূ হিসেবে ব্যবহারের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষকবৃন্দ সরাসরি ডেভেলপার ও প্রশিক্ষকদের কাছ থেকে ওয়েবসাইট এর ‘কন্ট্রোল প্যানেল’ এর ব্যবহার দেখেন এবং নিজেরা ব্যবহার করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রত্যেক প্রতিষ্ঠানকে আলাদাভাবে ‘ইউজার ম্যানুয়াল’ প্রদান করা হয়।

উল্লেখ্য সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল উচ্চমাধ্যমিক ও কলেজে ১৮টি নির্দেশনা মোতাবেক ওয়েবসাইট তৈরির আদেশ জারি করেন। সেই নির্দেশনা মোতাবেক আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরির কাজ সম্পন্ন করে। এর আগে কর্মশালার প্রথম পর্যায়ে ওসমানীনগর, গোয়ালাবাজার ও জগন্নাথপুরের ১০টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষণ চলবে। ইতিমধ্যে সিলেট বিভাগের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড এর সাথে চুক্তিবদ্ধ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত