নিউজ ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৫ ১১:১১

সিলেটে বিশ্ব ডিম দিবসে বর্ণাঢ্য অয়োজন

‘বাঙালী হবে স্বাস্থ্যবান-প্রতিদিন ডিম খান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস ২০১৫।

দিবসটি উপলক্ষে সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়।

এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-বিজ্ঞানী, শিক্ষার্থী ও পোল্ট্রি শিল্প উদ্যোক্তাসহ সবস্তরের মানুষ অংশ নেন। নগরীরর কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে র‌্যলিটি জেলা পরিষদ মিলনাতনে গিয়ে শেষ হয়। এরপর জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব ডিম দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সম্পূর্ন ডিমে উন্নত মানের প্রায় ৬ গ্রাম প্রোটিন, ৫ গ্রাম ফ্যাটি এসিড, ৭৭ কিলোক্যালোরি শক্তি, ১৪০ গ্রাম পর্যন্ত কোলিন ও পুষ্টি উপাদান থাকে। ডিমের উন্নতমানের প্রোটিন ভিটামিন ও মিনারেল শিশুদের শারীরিক গঠনসহ মেধা বিকাশে কার্যকর। সব বয়সের মানুষের ক্যরোলিন হার্ট ডিজিজ, অন্ধত্ব প্রতিরোধ ও বার্ধক্য প্রতিরোধেও ডিম ভূমিকা রাখে।

সু-স্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় একটি করে ডিম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত