নিউজ ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৫ ১৬:৪১

দেশে ফিরেই জামায়াত-বিএনপিকে প্রতিরোধ করার ঘোষণা দিলেন মিসবাহ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তি জামায়াত-শিবির ও তাদের সহযোগি বিএনপি আজ বাংলাদেশকে বিশ্বের দরবারে অকার্যকর দেশে পরিণত করতে চাচ্ছে। যখন সারা বিশ্বের নেতৃবৃন্দ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের জন্য পুরস্কৃত করছে, প্রশংসিত করছে, ঠিক সেই মুর্হুতে জামায়াত-বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য জঙ্গিদের মদদ দিচ্ছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীসহ দেশবাসীকে সর্তক থাকতে হবে এদেরকে প্রতিরোধ করতে হবে।

শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে আজ তিনি দেশে ফিরেছেন। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, তরুণ লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলার সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, নারায়নগঞ্জের সংসদ সদস্য শামীম উসমান, শ্রমিক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি এজাজুল হক এজাজ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরউজ্জামান, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মফুর আলী, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট শামীম আহমদ, অ্যাডভোকেট শামছুল ইসলাম, অ্যাডভোকেট মাসুক আহমদ, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট সৈয়দ শামীম, অ্যাডভোকেট রনজিত সরকার, জগদিস দাশ, আব্দুর রহমান জামিল, অ্যাডভোকেট মাহফুজ আহমদ, মোহাম্মদ আলী দুলাল, তপন মিত্র, জুবের খান, মুমিন চৌধুরী, এটিএম হাসান জেবুল, অধ্যাপক জাকির হোসেন, হাজী রইছ আলী, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, সুদীপ দে, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট সমিউল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, অ্যাডভোকেট মনির উদ্দিন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ, মহানগর শ্রমিক লীগের সভাপতি আবু জাফর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমীন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, জেলার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগরের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, আওয়ামী লীগ নেতা জুনু মিয়া, বেলাল হোসেন, সেলিম আহমদ সেলিম, অ্যাডভোকেট ফারুক আহমদ, নজরুল ইমলা মঞ্জু, অধ্যাপক জাকির হোসেন, তাজ উদ্দিন তারেক, অধ্যক্ষ সামছুল ইসলাম, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, মো. পিংকু আব্দুর রহমান, মকবুল হোসেন, সাদিকুর রহমান প্রমুখ।

 

 

আপনার মন্তব্য

আলোচিত