নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০১৫ ১৯:০৫

পীর হবিবের নামে কাজিরবাজার সেতুর নামকরণ দাবিতে সমাবেশ

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সাংসদ প্রয়াত পীর হবিবুর রহমানের নামে সুরমা নদীর উপর নির্মিত কাজিরবাজার সেতুর নামকরণ দাবিতে দক্ষিণ সুরমার জালালপুর বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে হাজী আবদুল আজিজ মেম্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ।

সমাবেশে বক্তারা বলেন, পীর হবিবুর রহমান আজীবন মানুষের জন্য রাজনীতি করেছেন। মানুষের কথা ভেবে রাজনীতি করে গেছেন তিনি। মানুষের জন্য পীর হবিবের কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজিরবাজার সেতুটি তার নামে করা উচিত।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ঐক্য ন্যাপের সভাপতি মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সহ-সভাপতি ইয়াত্তর বক্ত চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ বাবুল, বাংলাদেশ ঐক্য ন্যাপের সদস্য মীর আনছার আহমদ, জালালপুরের মুরব্বি শেখ ইদ্রিছ আলী তুরণ, জেলা বাসদের প্রাক্তন সদস্য সচিব রনেন সরকার রনি, মাই টিভি’র সিলেট প্রতিনিধি শাহীন আহমদ, সাংস্কৃতিক সংগঠক দেবব্রত চৌধুরী লিটন, পীর বেলায়েত হোসেন লিমন, মাওলানা নুরুল ইসলাম, আলাল আহমদ, মুক্তিযোদ্ধা মনির আহমদ, সুমেল আহমদ, জালালপুর ঐক্য ন্যাপের সভাপতি শহীদুর রহমান শাহীন, আবদুল মছব্বির, দুদু মিয়া, আকলিছ আলী, লয়লু মিয়া, ছাত্রনেতা জাকারিয়া হক।

সমাবেশ পরিচালনা করেন ছাত্রনেতা হাছান বক্ত চৌধুরী কাওছার। সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাবিবুর রহমান ছুবান।

আপনার মন্তব্য

আলোচিত