মাধবপুর সংবাদদাতা

১০ অক্টোবর, ২০১৫ ২১:৫৬

মাধবপুরে পুলিশের অভিযানে ৪ ডাকাত গ্রেফতার

মাধবপুরের রঘুনন্দন রেঞ্জ শাহপুর বিটের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে হবিগঞ্জের ডিবি পুলিশ। তারা 'এনাম বাহিনী'র সদস্য বলে জানা যায়।

শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোক্তাধির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের নবীর হোসেনের ছেলে মোস্তাক মিয়া (৩৭) তার সহোদর পানাম মিয়া (২০) আব্দুল মতিন (২৪) একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে খলিল মিয়া (৩০) ।

 পুলিশ জানায় তাদের বিরুদ্ধে মাধবপুর ও চুনারুঘাট থানায় খুন, ডাকাতি, ছিনতাই সহ ৯/১০টি করে মামলা রয়েছে।

উল্লেখ্য, মাধবপুর উত্তারাঞ্জলের ত্রাস এনাম বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় একাধিক বার  দাবি জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত