আবুল হোসাইন,দিরাই

১২ অক্টোবর, ২০১৫ ১৮:৩৩

৩১ জানুয়ারীর মধ্যেই হবে নির্ভূল ভোটার তালিকা: জাবেদ আলী

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব:)মোহাম্মদ জাবেদ আলী বলেছেন, আগামী ৩১ জানুয়ারীর মধ্যে একটি নির্ভূল সঠিক ভোটার তালিকা জাতিকে উপহার দেয়া হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও এটি দুরুহ ও কঠিন কাজ তারপরও বর্তমান নির্বাচন কমিশন তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভোটার তালিকা স্বচ্ছ ও নির্ভূল করার লক্ষ্যেই প্রত্যন্ত অঞ্চলে মতবিনিময় করা হচ্ছে, ইনশাআল্লাহ নির্ধারিত তারিখের মধ্যে আমরা সফল হব। সোমবার বিকেল সাড়ে ৪ টায়উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) বিশ্বজিৎকুমার পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক, উপজেলা পরিষদেও চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিত রায়, জেলা নির্বাচন কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দিরাই প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, আবুল হোসাইন,ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ চৌধুরী, রাজানগর ইউপি চেয়ারম্যান আকিক আহমদ মধু, চরনারচর ইউপি চেয়ারম্যান রতিকান্ত দাস, সরমঙ্গল ই্উপি চেয়ারম্যান এহচান চৌধুরী, তাড়ল ইউপি চেয়ারম্যান নুরুল হক, সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত