১৩ অক্টোবর, ২০১৫ ১৬:৫০
সিলেট সহ সারা দেশে বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এড. মিলন ভট্টাচার্য্য, আরো বক্তব্য রাখেন রাজকুমার দাশ, শুভায়শু দে অপু, অতীন্দ্র দেব, মহানগর শাখার সভাপতি এড. সুশীল চন্দ্র দাশ, আইন সম্পাদক অরুন দেবনাথ, লিটন দাশ, জয়দেব পাল, লিটন রায়, দ্বীপ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন রনি ঘোষ, সুজিত দাশ, গনেশ কুমার দেব, কাজল দেবনাথ, অরুন চন্দ্র নাথ, এড. গঙ্গেঁশ কুমার দেয়, অলক চক্রবর্তী, সুনীল দেবনাথ, দীপক রবি দাশ, সুতৃসি রায় বিশ্বাস, পার্থ সায়লী রায় সহ মহাজোটের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সিলেট সহ সারা দেশে বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা ভাংচুরকারী দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তারা আরো বলেন, এখন থেকেই আর প্রতিমা ভাংচুর হলে কঠোর আন্দোলনের মুখে পরতে হবে সরকার সহ প্রশাসনকে।
আপনার মন্তব্য