বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

১৩ অক্টোবর, ২০১৫ ১৯:২৪

বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৭ জামায়াত কর্মী আটক

বিয়ানীবাজার থানা পুলিশ নাশকতার পরিকল্পনা ও দেশ বিরোধী ষড়যন্ত্র অভিযোগে জামায়াত শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে। সোমবার মধ্য রাতে পুলিশে অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ জেহাদি বই প্রচুর পরিমাণ দেশ বিরোধী প্রচারপত্র জব্দ করে। আটককৃতদের বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে ধৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি সাদিকুর রহমান ফয়েজি (৩৩) ও এম সামসুল ইসলাম (২৯), জামায়াত নেতা সানাউর রহমান দুলাল (৩৫) ও মমসাদ আহমদ (৩৪), ছাত্র শিবিরের মোস্তাফিজুর রহমান (২০), জয়নুল ইসলাম (২৫) ও সুমন আহমদকে (২১) আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মুড়িয়া ইউনিয়নের বড়দেশ বৈরাগীটিকর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিয়ানীবাজার থানার এসআই আমিনুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা (১১/১৩-০৮-১৫) দায়ের করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, ধৃতরা যুদ্ধাপরাধীর অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী আলী আহসান মুজাহিদ মুক্তি পরিষদ এর সদস্য। গ্রেফতারের সময় তারা সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করেছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সহযোগীদের পুলিশ ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

আপনার মন্তব্য

আলোচিত