১৪ অক্টোবর, ২০১৫ ১৯:৪৯
‘স্ট্যান্ডার্ডস- দ্যা ওয়ার্ল্ড কমন ল্যাংগুয়েজ’ বা ‘বিশ্বব্যাপী সার্বজনীন ভাষা-মান’ প্রতিপাদ্যকে সামনে সিলেটে ৪৬তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে।
বুধবার দিবসটি উপলক্ষ্যে বিএসটিআই আঞ্চলিক অফিস জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা সিলেট নগরীর ফুটপাতসহ বিভিন্ন স্কুল কলেজের সামনের বিভিন্ন দোকানগুলোতে অভিযান পরিচালনার তাগিদ দেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
বিএসটিআই সিলেটের উপ পরিচালক মো. রেজাউল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. মোতাহার হোসেন।
আপনার মন্তব্য